সিটি নির্বাচনে সক্রিয় হেফাজত
দীর্ঘ বিরতির পর আবারো সক্রিয় হয়ে উঠছে হেফাজতে ইসলাম। এবার সিটি নির্বাচনকে সামনে রেখে ২০দলীয় জোটকে নানাভাবে সমর্থন দিতে শুরু করেছে সংগঠনটি। এছাড়া বিএনপির প্রার্থীদেরকে জয়ী করতে কৌশলগত অবস্থান থেকে কাজ করার চিন্তা করছে হেফাজত।
সূত্র জানায়, শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন হেফাজত নেতারা। বৈঠকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার আহভায়ক মাওলানা নূর হোসেন কাসেমীর নেতৃত্বাধীন পাঁচ সদস্য খালেদার বাসভবনে বৈঠক করেছেন।
বাসভবন সূত্র জানায়, রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টানা এক ঘণ্টার রুদ্ধদার বৈঠক করেন হেফাজত নেতারা। বৈঠকে ২৮ এপ্রিল অনুষ্ঠিত তিন সিটি নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা হয়।
খালেদা জিয়া সিটি নির্বাচনে ২০ দলীয় জোট প্রার্থীদের জয়ী করার ব্যাপারে হেফাজত নেতাদের সঙ্গে কথা বলেন। হেফাজত নেতারাও বিএনপি সমর্থিত প্রার্থীদেরকে কৌশলে সমর্থন দেয়ার আশ্বাস দেন।
সংশ্লিষ্টদের মতে, হেফাজতে ইসলমের সমর্থন পেলে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা আরো চাঙ্গা হয়ে উঠবেন। বিজয় ছিনিয়ে আনতে নতুন উদ্যোম পাবেন তারা।
এমএম/এএইচ/এমএস