নির্বাচনী প্রচারে নামবেন জয়


প্রকাশিত: ০৬:২১ এএম, ২০ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সিটি নির্বাচনের প্রচারে নামবেন বলে গণভবন সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে জয়কে প্রচারে নামানোর কথা বলেন দলটির বেশ কয়েকজন নেতা। এরপর বিষয়টি নিয়ে আইনগত কোনো জটিলতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে বলা হয়।

দলীয় সূত্রগুলো জানায়, আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারে নামতে পারবেন না। অপরদিকে আইনগত বাধা না থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সিনিয়র নেতারা প্রচার চালাচ্ছেন।

এমতাবস্থায় সজীব ওয়াজেদ জয় প্রচারে নামলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচনে ভালো ফল পাবেন।

এসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।