প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণেই হামলা : এমাজউদ্দীন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের জের ধরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ। মঙ্গলবার দুপুরে আদর্শ ঢাকা আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এমাজউদ্দীন বলেন, সোমবার যে ঘটনা ঘটেছে তা পুরো জাতি দেখেছে। যারা হামলার সঙ্গে জড়িত তারা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী।
নির্বাচন সুষ্ঠ হবে কিনা এমন সংশয় প্রকাশ করে ড. এমাজউদ্দিন বলেন, যে হামলা হয়েছে তাতে সুষ্ঠ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছি। তিনি বলেন, এ ঘটনার পরেও সিইসি নিরব। এতেই বোঝা যায় নির্বাচন সুষ্ঠ হবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) শওকত মাহমুদ, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।
এমএম/এএইচ/এমএস