সিটি নির্বাচনে বিজয়ে জাতীয় নির্বাচনের পথ সুগম হবে


প্রকাশিত: ১০:১৫ এএম, ২১ এপ্রিল ২০১৫

সরকারের সকল ভয়ভীতি, রক্তচক্ষু উপেক্ষা করে ২০ দল সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলটির সমন্বয়ক ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার দুপুরে নির্বাচনী কার্যালয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলন মনোনীত ও ২০ দল সমর্থীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ওয়ার্ড পর্যায়ে কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়কারীদের এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিটি নির্বাচনে বিজয়ের মাধ্যমে জাতীয় নির্বাচনের পথ সুগম করতে হবে।

ব্যারিস্টার মওদুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডের কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন। সভায় ওয়ার্ডভিত্তিক নির্বাচনী কার্যক্রম পর্যালোচনা করে এ কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাজাহান, মনিরুল হক চৌধুরী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এবি এম মোশারফ হোসেন, শাহ মো. আবু জাফর, জয়নাল আবদিন ভিপি, আবুল হোসেন খান, মোস্তাফিজুর রহমান বাবুল, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, নাসিরুল হক সাবু, মো. আ. আউয়াল খান, মোরতাজুল করিম বাদরু, মোস্তফা খান সফরী, জয়ন্ত কুমার কুন্ডু, হায়দার আলী লেলিন, শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।

এমএম/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।