মেয়র প্রার্থী রেজাইল করিমের গণসংযোগ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটি সমর্থিত সতন্ত্র মেয়র প্রার্থী ড. ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী গণসংযোগ করেছেন। তার টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
মঙ্গলবার কমলাপুর থেকে শুরু করে মতিঝিল, গুলিস্তান, সদরঘাট, গেন্ডারিয়া হয়ে শান্তিনগর এলাকার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিপণী বিতান ও আবাসিক এলাকায় গণসংযোগ করেন তিনি।
এসময় তার সঙ্গে সম্মিলিত নাগরিক কমিটির নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একে/আরআইপি