প্রচারে নেমে বাবার করব জিয়ারত করলেন সাঈদ খোকন


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২৪ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন র্নিবাচনে সরকার দলীয় সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন প্রচারে নেমে বাবার (ঢাকার প্রথম মেয়র হানিফ) কবর জিয়ারত করেছন। শুক্রবার বেলা ১১টায় আজিমপুর করবস্থানে তিনি এ কবর জিয়ারত করেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি নিউমার্কেট কাঁচাবাজার এলাকা থেকে আজকের দিনের  নির্বাচনী প্রচার শুরু করেন। বেলা পৌঁনে ১১টায় তিনি বিজিবির হাবিবুর রহমান বীরউত্তম  গেইটে সংক্ষিত বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, রাজধানী ঢাকার অন্যতম সমস্যা যানজট। আর যানজটের অন্যতম প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে বছর ধরে রাস্তা খনন। যদি দক্ষিণ সিটি বাসি আমাকে নির্বাচিত করেন, তাহলে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে এ সমস্যা সমাধানের ব্যবস্থা নেব।

পরে তিনি আজিমপুর কবরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করেন। এসময় সাঈদ খোকনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।