সকালে পথসভায় নেমেছেন তাবিথ
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শেষ দিনের মতো সিটি নির্বাচনে প্রচার ও পথসভা নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। রোববার সকাল ৮টায় রাজধানীর শাহজাদপুর বাঁশতলা এলাকা থেকে প্রচার ও পথসভা শুরু করেছেন তিনি।
নির্বাচনী প্রচারের শেষ দিনে আজ (রোববার) তিনি বাড্ডা হোসেন মার্কেট, মেরুল বাড্ডা, রামপুরা বাজার, হাজীপাড়া, মালিবাগ রেল গেট, মগবাজার চৌরাস্তা, বাংলামোটর, কারওয়ান বাজার, খামারবাড়ি, আসাদ গেট, শ্যামলী, কল্যানপুর বাসস্ট্যান্ডসহ উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আরো কয়েকটি স্থানে প্রচার ও পথসভা করবেন।
এমএম/এএইচ/এমএস