ছাত্রলীগের বুয়েট ঘেরাও কর্মসূচি স্থগিত


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১২ মে ২০১৫

হাইকোর্টের দেয়া নির্দেশনাকে সম্মান জানিয়ে বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত করছে ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচী স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েট প্রাশাসনিক ভবন ঘেরাও না করে এদিন ১৯৭৪ সালের সীমানা চুক্তি বিল পাশ এবং ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ রেজওয়ান সিদ্দিক, রুশনারা আলী ও রূপা আশা হকের বিজয়ে সারাদেশের জেলা, শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভাগীয় পর্যায়ে আনন্দ মিছিল করবে ছাত্রলীগ।

এছাড়া বৃহস্পতিবার সকল উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে বুধবার বেলা ১১টায় মধুর ক্যান্টিন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমএইচ/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।