সালাহউদ্দিনকে নিয়ে মিথ্যাচার করেছে বিএনপি : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ১১:১৭ এএম, ১২ মে ২০১৫
ফাইল ছবি

সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিএনপি এতো দিন মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে  ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির নেতা সালাউদ্দিনের সঙ্গে তার স্ত্রীর কথা হয়েছে, গণমাধ্যমের এমন খবরই প্রমাণ করে এতদিন বিএনপি মিথ্যাচার করেছে।’

নাসিম বলেন, ‘বেগম জিয়া বললেন সালাহ উদ্দিন র্যা বের কাছে আছে। এখন তার স্ত্রী বলছেন মেঘালয়ে আছেন। তারাই দাবি করলেন তাকে গুম করা হয়েছে। কিন্তু এখন প্রকাশ পেয়েছে, তিনি নিজেই কোথাও গেছেন।’

তিনি বলেন, বিএনপি মিথ্যাচার করতে অভ্যস্ত। সালাহউদ্দিনের গুমের বিষয়ে বিএনপি দেশবাসীকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের পর তা বিএনপির মিথ্যাচার প্রমাণ হয়েছে। জনগণ বিএনপির কোনো মিথ্যাচারে বিভ্রান্ত হবে না বলেও জানান তিনি।

এসকেটি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।