খালেদার বিরুদ্ধে সাক্ষ্য বাতিলের আবেদন


প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৫ জুন ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য বাতিলের আবেদন করেছেন তার আইনজীবীরা। সোমবার খালেদার আইনজীবী ব্যারিষ্টার এহসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষী হারুণ অর রশীদের সাক্ষ্য বাতিল করে পুনরায় সাক্ষ নিতে হাইকোর্টে রিভিশনাল আবেদন করা হয়েছে ।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও মামলা করে দুদক।

খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।