রাতে নোয়াখালীর আইনজীবীদের সঙ্গে খালেদার বৈঠক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে নোয়াখালী জেলা আইনজীবীদের বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাতে ময়মনসিংহ জেলা বিএনপি সমর্থিত আইনজীবীদের সঙ্গে বেঠক করেছিলেন খালেদা জিয়া।
এমএম/আরএস/এমএস