ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ, সম্পাদক প্রিন্স
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিশ্ববিদ্যালয়ের দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির সভাপতি বর্তমান কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
এমএইচ/এসএইচএস/আরআই/এসআরজে