দেশবাসীকে রমজানের শুভেচ্ছা রওশনের


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৮ জুন ২০১৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সংবাদ মাধ্যমে পাঠানো বিরোধীদলীয় নেতা তার বাণীতে বলেন, রমজান মানুষের মনের সকল প্রকার হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও পবিত্রতা।

রমজানের পবিত্রতা রক্ষার্থে মুসলমানরা আরও বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে উত্তম জীবন-যাপন করবে এমনই প্রত্যাশা বিরোধীদলীয় নেতার।    

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।