গ্রেটার ঢাকা নার্সেস ওয়েলফেয়ার ট্রাস্টের আহ্বায়ক কমিটি গঠন
ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুনকে আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক খায়রুন নাহার বেগমকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট গ্রেটার ঢাকা নার্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটির অন্যান্য গুরত্বপূর্ণ পদে ঢাকা নার্সিং কলেজের প্রভাষক ড. জাচিন্তা অলিম্পিয়া গোমেজ ও আজহার হোসেনকে যুগ্ম আহ্বায়ক, ফাহিমা মাহ্যাবিনকে সদস্য (অর্থবিভাগ), মাজহারুল ইসলামকে সদস্য (দফতর বিভাগ) ও ফারহানা বেগমকে (প্রচার ও প্রকাশনা বিভাগ) রয়েছেন।
সম্প্রতি গঠিত এ আহ্বায়ক কমিটির এক বৈঠকে বক্তারা নার্সিং পেশার চলমান সমস্যাদি নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমানে নার্সিং পেশায় সর্বোচ্চ সংখ্যক জনবল ঢাকার অধিবাসী হলেও সঠিক পৃষ্টপোষকতার অভাবে অনেক যোগ্য, অভিজ্ঞ ও মেধাবী নতুন প্রজম্মের নার্সরা নানাভাবে বঞ্চিত হচ্ছেন বলে জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত গ্রেটার ঢাকা নার্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক সুফিয়া খাতুন। সভাটি পরিচালনা করেন নাসরিন সুলতানা।
এমইউ/এসকেডি/পিআর