ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত : নিহত ১


প্রকাশিত: ০২:৫৬ এএম, ০৩ এপ্রিল ২০১৬

ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো পাঁচ জন। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এটি রাস্তায় থাকায় একটি গাড়ির ওপর আঘাত হানে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় সান ডিয়েগো শহর থেকে ৫০ মাইল উত্তরে  সাদা এবং নীল রংয়ের ছোট একটি বিমান হাইওয়েতে থাকা গাড়ির ওপর আছড়ে পড়ে। ওই দুর্ঘটনায় গাড়ির এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ওই ঘটনায় বিমান এবং গাড়ির বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক ইঞ্জিন বিশিষ্ট ওই ছোট বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।