ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ০৫:১২ এএম, ০৩ এপ্রিল ২০১৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ড। তাই জয় দিয়ে প্রতিশোধ নিতে মরিয়া ইংলিশরা। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ওয়েস্ট ইন্ডিজ চায় তার ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিততে। এমন সমীকরণ নিয়েই কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে আজ (রোববার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় স্বপ্নের ফাইনালে মুখোমুখি দল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

ইডেন গার্ডেনে মাঠের ভেতরেও খণ্ড খণ্ড লড়াই চলবে দলের খেলোয়াড়দের মধ্যেও। সবার লক্ষ্য একটাই বিশ্বকাপের শিরোপা। তাইতো দু`দলই নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে আজ মাঠে নামবে।

চলুন জেনে নেয়া যাক দু`দলের সম্ভাব্য একাদশ:

ইংল্যান্ড:
জ্যাসন রয়, অ্যালেক্স হ্যালস, জস বুটলার (উইকেট রক্ষক), জই রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, মঈন আলী, আদিল রশিদ, ডেভিড উইলে, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট।

ওয়েন্ট ইন্ডিজ :
ক্রিস গেইল, জনসন চার্লস, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্লোস বার্থওয়েট, স্যামুয়েল বাদ্রি, সুলেমান বেন।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।