গণতন্ত্র শক্তিশালী করতে তৃণমূলের নির্বাচন সুষ্ঠু হতে হবে


প্রকাশিত: ০৩:২২ পিএম, ১০ এপ্রিল ২০১৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে তৃণমূলের গণতন্ত্র শক্তিশালী হবে না, আর তৃণমূলের গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি লাভবান হবে।

রোববার দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কক্সবাজার জেলা শাখা আয়োজিত সাম্প্রতিক রাজনীতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ পর্যটন, শিক্ষা, অর্থনৈতিক সবক্ষেত্রে এগিয়ে চলেছে। এ অবস্থায় দরকার প্রভাব মুক্ত নির্বাচন।

জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি কমরেড হাজি বশিরুল আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাইন উদ্দিন হাসান সাহেদ, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কায়সার আলম, যুব মৈত্রীর কক্সবাজার জেলার যুগ্ম-আহ্বায়ক জেপুলিয়ান দত্ত জেপু, ছাত্র মৈত্রীর কক্সবাজার জেলা সভাপতি সুজাউদ্দিন, জেলা সাধারণ সম্পাদক জিকু পাল প্রমুখ।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।