কৃষিমন্ত্রীকে অনুরোধ

‘আমাদের বাচ্চাদের বিষ খাওয়াতে চাই না’

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

‘আমরা আমাদের বাচ্চাদের বিষ খাওয়াতে চাই না’ বলে কৃষিমন্ত্রীকে কিছু উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘আপনি বেতনভাতা ১০ গুণ নেন, কেউ আপত্তি করবে না মাননীয় মন্ত্রী মহোদয়। শুধু আমাদের খাদ্য নিরাপদ করে দিন। আমরা আমাদের বাচ্চাদের বিষ খাওয়াতে চাই না।’

তিনি লিখেছেন, ‘চাল, আলু, শাক-সবজি, মাছ, মুরগি, ডিম, খাবার পানি, এমনকি চা পাতায়ও মারাত্মক পরিমাণে হেভিমেটাল, কীটনাশক রেসিডিউ, ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, পিএফএএস, অ্যান্টিবায়োটিক রেসিডিউ বিদ্যমান। সবকিছুর রেকর্ড আছে।’

সবশেষে তিনি লিখেছেন, ‘নিরাপদ খাদ্য বা খাদ্যের ভেজাল নিয়ে আপনার তিন মন্ত্রণালয়ের সব সচিব, চেয়ারম্যান এবং ডিজিদের নিয়ে জনগণের সামনে লাইভে বসুন। আমরা শুনতে চাই জনগণের কথা। শুনতে চাই আমলাদের কথা। নিরাপদ খাদ্য ধ্বংসের জন্য আমলারাই যে দায়ী, সেটা আমরা সুস্পষ্টভাবে প্রমাণ করে দেবো।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।