সোশ্যাল মিডিয়ায় নির্বাচন

‘ভোটাধিকার প্রয়োগ করলাম জুলাই শহীদদের কল্যাণে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই নির্বাচনের আমেজ। ভোটাররা তাদের ফেসবুক আইডিতে পোস্ট করে জানাচ্ছেন নানান রকম অনুভূতি।

সানাউল্লাহ সাগর লিখেছেন, ‌‘দীর্ঘ ৩০ বছর পর বাল্যবন্ধুরা একসাথে। এটাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অর্জন।’

গাজী মুনছুর আজিজ লিখেছেন, ‘যারা বলেছিলেন ‘১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে না’ লিখে রাখেন। তারা নিশ্চয়ই দেখছেন, নির্বাচন হচ্ছে।’

তারিকুল ইসলাম লিখেছেন, ‘প্রতিটি নাগরিক যেন এভাবেই আনন্দঘন উৎসবমুখর পরিবেশে মূল্যবান আমানত ‘ভোট’ দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার সুযোগ পায়। এই প্রত্যাশা নির্বাচিত সরকারের কাছে।’

শফিকুল ইসলাম মিথুন লিখেছেন, ‘জাতীয় নির্বাচনে ১ম বার ভোটাধিকার প্রয়োগ করলাম জুলাইয়ের শহীদদের কল্যাণে। জুলাইয়ের শহীদ, আহত সবাইকে লাল সালাম। মাদারীপুর-২ আসনে যে-ই জিতুক, তার জন্য শুভকামনা। তার মাধ্যমে মাদারীপুরের মানুষ যেন ভালো থাকে।’

শুভজন তরুণ রাসেল লিখেছেন, ‘যে বা যাহারা জন্মভূমির সাথে প্রতারণা করে, আমি তাহাদের ভোট দেই না।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।