সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে পানে, জানালেন মিলন
সবচেয়ে বেশি কীটনাশক পানে, জানালেন মিলন, ছবি: সংগৃহীত
‘সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে পানে’—এমনটাই জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ৪ এপ্রিল সকাল ১০টা ১৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি বিষয়টি জানিয়েছেন।
মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে পানে। এরপর কাঁচা মরিচে। শুকনা মরিচে আফলাটক্সিন। যা হাজার ডিগ্রি তাপমাত্রা এবং ঠান্ডায়ও ধ্বংস হয় না।’
তিনি লিখেছেন, ‘ভয়াবহ মাত্রায় হেভিমেটাল পাওয়া গেছে জর্দা, গুল, খয়ের আর তামাক পাতায়। এবং সব ধরনের সিগারেট ও বিড়িতে।’
সবশেষে তিনি লিখেছেন, ‘কেন এগুলো মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ক্যানসার সৃষ্টি করে, এটাই তার বিজ্ঞানসম্মত প্রমাণ।’
এসইউ