রাগের পরিণতি সম্পর্কে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
ফাইল ছবি
রাগের পরিণতি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। ১৪ মে সন্ধ্যা ৭টা ৬ মিনিটে তিনি এ বিষয়ে সংক্ষিপ্ত স্টাটাস দেন।
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘কারো প্রতি রাগ হলে তৎক্ষণাৎ প্রকাশ না করে যতটা সম্ভব সময় নিন। রাগের প্রকাশ যত বিলম্বে হবে, রাগ তত নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ থাকবে। এবং এর পরিণতিও হবে তত সুন্দর।’
মন্তব্যের ঘরে আবার লিখেছেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে রাগ আমাদের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। রাগ যখন ঠান্ডা হয়, তখন আমরা সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারি। তাই রাগ কমার আগে দুম করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এতে পরে লজ্জিত হতে হয়।’
গত ২৩ ঘণ্টায় তার পোস্টটিতে ১ লাখ ৩৩ হাজার প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এ ছাড়া ৩ হাজার ১০০ জন বিভিন্ন মন্তব্য করেছেন। এমনকি ৮ হাজার ৮ জন পোস্টটি ছড়িয়ে দিয়েছেন।
এসইউ