আইপিএল
উদ্বোধনী ম্যাচে বোলিং বিভাগই মূল চিন্তার বিষয় হারদরাবাদ-বেঙ্গালুরুর
ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগে হাইভোল্টেজ ম্যাচ বলতে বুঝানো হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস কিংবা বেঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। এই বড় ম্যাচগুলোর উত্তাপে খেয়ালই থাকে না যে বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কোনো সাধারণ ম্যাচ নয়। কয়েক মৌসুম ধরেই এই দুই দল একের পর এক হাই-স্কোরিং ম্যাচ উপহার দিয়েই যাচ্ছে। এই দুই দলের লড়াই দিয়েই শুরু হতে যাচ্ছে এবারের তথা আইপিলের উনিশতম আসর। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
দুই দলের হাই-স্কোরিং ম্যাচের সংখ্যা কম নয়। ২০২৪ এর মৌসুমে সানরাইজার্সের ২৮৭ রানের বিপরীতে ২৬২ পর্যন্ত করে ২৫ রানে পরাজিত হয় আরসিবি। ২০৬ রান বা গত মৌসুমে লখনৌয়ে হায়দরাবাদের ২৩২ রানের জবাবে ১৮৯ রানে অলআউট হয় আরসিবি। ৪২ রানে জয় পায় সানরাইজার্স। এমন হাই-স্কোরিং ম্যাচই প্রমাণ করে দুই দলের লড়াই কতটা জমজমাট হয়।
তাই চিন্নাস্বামীতে এবারের দুই দলের ম্যাচটিও হাই-স্কোরিং হবে এমনটাই আশা দুই দলের সমর্থকদের। আর উদ্বোধনী ম্যাচেই এমনটা হলে শুরুতেই উন্মাদনা ছড়িয়ে পড়বে সমর্থকদের মাঝে। তবে এমনটা হতে পারে দুই দলের বোলিং বিভাগে অভিজ্ঞতার ঘাটতির কারণে। বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরু মৌসুম শুরু করতে যাচ্ছে জশ হ্যাজেলউডকে ছাড়াই। শুরুর দিকে খেলা হচ্ছে না এই অজি পেসারের। এছাড়াও ইয়াশ দয়ালও পুরো মৌসুমে খেলতে পারবেন না। ফলে আরসিবির একমাত্র অভিজ্ঞ ফাস্ট বোলার হিসেবে রয়েছেন ভুবনেশ্বর কুমার।
জ্যাকব ডাফি হ্যাজলউডের জায়গায় আইপিএলে অভিষেক করতে পারেন। কিন্তু এটি তার প্রথম আইপিএল। ভারতীয় পেস বোলারদের মধ্যে ২৩ বছর বয়সী বাঁ-হাতি বোলার মঙ্গেশ যাদবও রয়েছেন অভিষেকের অপেক্ষায়। আর রাসিখ সালামও অভিজ্ঞ নয়। এই দুই নতুন বোলার কিভাবে অভিজ্ঞ সানরাইজার্সের ব্যাটারদের বিপক্ষে খেলবে, তা ম্যাচের চিত্র অনেকটা নির্ধারণ করবে।
অন্যদিকে, একই অবস্থা হায়দরাবাদের বোলিং লাইনআপেও। তাদের শিবিরেও নেই তেমন কোনো অভিজ্ঞ ফাস্ট বোলার। জয়দেব উনাদকাতই সম্ভবত নেতৃত্ব দেবেন দলটির পেস বোলিংয়ের। সঙ্গে হর্ষল প্যাটেল, ব্রাইডন কার্স ও ঈশান মালিঙ্গা। উনাদকাত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। আর হর্ষল গুজরাটের হয়ে শিকার করেছেন ৮ উইকেট।
আরসিবির ব্যাটাররা, বিশেষ করে বিরাট কোহলি ও ফিল সল্ট, নেট প্র্যাকটিসে দারুণ ফর্মে ছিলেন, এবং সবশেষ আসরের র সাফল্যের পর তারা চাইবেন চিন্নাস্বামীতে আরও একটি দারুণ পিচে নিজেদের দক্ষতা প্রদর্শন করতে। উভয় দলের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং ড্যানিয়েল ভেট্টোরি এ বিষয়েই একমত হয়েছেন।
এটি চিন্নাস্বামী স্টেডিয়ামে শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফেরার প্রথম ঘটনা ২০২৫ সালের ১৭ মে এর পর। এটি একটি আবেগঘন ফেরার দিনও হতে যাচ্ছে। কারণ গত বছর জুনের ৪ তারিখ শিরোপা জেতার পর উদযাপনে স্টেডিয়ামের চারপাশে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়। এর পর থেকে স্টেডিয়ামে অনেক পরিবর্তন আনা হয়েছে। আরসিবি খেলোয়াড়রা কালো ব্যাজ পড়বেন বাহুতে। যা গত মৌসুমে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে।
আইএন