বিসিবি সভাপতির সঙ্গে দেখা করবেন কোয়াব সদস্যরা
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত প্রতিবেদনের পর বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। এরপর নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ তার সঙ্গে দেখা করবেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সদস্যরা।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন-এর নেতৃত্বে প্রতিনিধি দলে থাকার কথা রয়েছে সাবেক ক্রিকেটার মুমিনুল হক, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শামসুর রহমান শুভ। নতুনসভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোরও পরিকল্পনা রয়েছে তাদের।
সাক্ষাতে ঘরোয়া ক্রিকেটের বিষয়গুলোই নিয়েই সভাপতির সঙ্গে আলোচনা করবে কোয়াব। বিশেষ করে দ্রুত ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন এবং প্রথম শ্রেণির ক্রিকেট শুরু করার বিষয়ে নতুন সভাপতির কাছে নিজেদের অবস্থান তুলে ধরবেন কোয়াবের সদস্যরা। এদিকে একই দিন সন্ধ্যায় বিসিবির বোর্ড সভাও হওয়ার কথা রয়েছে। সেখানে সাম্প্রতিক পরিবর্তনের পর বোর্ডের পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে।
এসকডি/আইএন