যুদ্ধবিরতির পর ইরাকের আকাশপথ ফের চালু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
ইরাকে হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি।/ এএফপি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর ইরাক নিজেদের আকাশপথ পুনরায় খুলে দিয়েছে। দেশটির সিভিল এভিয়েশন অথরিটি এক ঘোষণায় জানিয়েছে, কার্যকরভাবে ইরাকের আকাশসীমা এবং সব বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।

ইরাকি নিউজ এজেন্সি আইএনএতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি স্থিতিশীল হওয়া এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর আজ থেকে আকাশপথে বিমান চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে এখন থেকে বেসামরিক সব ধরনের ফ্লাইট—ওভারফ্লাইট, টেকঅফ এবং ল্যান্ডিং—নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অনুযায়ী পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা মান বজায় রেখে বিমান চলাচল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।

বিশ্লেষকদের মতে, আকাশপথ পুনরায় চালু হওয়া আঞ্চলিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং স্বাভাবিক যোগাযোগ ও বাণিজ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।