এফএ কাপ

৩০ মিনিটে উইগানের জালে চার গোল, পঞ্চম রাউন্ডে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ম্যাচের ৩০ মিনিটেই ৪ গোল করে আর্সেনাল উইগান অ্যাথলেটিককে হারিয়ে গেল ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে।

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা আর্সেনাল শুরু থেকেই লিগ ওয়ানের উইগানের ওপর আধিপত্য বিস্তার করে। তারই ধারাবাহিকতায় ১১ মিনিটে পেয়ে যায় প্রথম গোলের দেখাও। মাঝেমাঠের কাছাকাছি থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দেওয়া এক পাস দেন এবেরেচি এজে। ননি মাদুয়েকেকে প্রথম স্পর্শেই আত্মবিশ্বাসের সঙ্গে পরাজিত করেন গোলকিপারকে।

মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন সাত মিনিট পর স্বাগতিকরা। এবারও গোলে সহায়তা করেন এজে। দারুণ অ্যাসিস্ট থেকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি নিখুঁত শটে বল জালে পাঠান।

বুকায়ো সাকা ও মাদুয়েকের চমৎকার সমন্বয়ের পর জ্যাক হান্ট ক্লিয়ার করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে আত্মঘাতী গোল করলে ২৩ মিনিটে আর্সেনাল তৃতীয় গোল পায়।

২৭ মিনিটে চতুর্থ গোলের দেখা পায় আর্সেনাল। ওপর দিয়ে চিপ করে গ্যাব্রিয়েল জেসুস গোলটি করেন ক্রিশ্চিয়ান নরগার্ডের সহায়তায়।

শুরুর এই বিধ্বংসী আক্রমণের ফলে এফএ কাপের ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ দল হিসেবে ম্যাচের প্রথম আধা ঘণ্টায় চার গোল করার কীর্তি গড়ে আর্সেনাল।

উইগান বিরল আক্রমণের একটিতে সান্ত্বনাসূচক গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু কেপা আরিজাবালাগা জো টেইলরের শট দুর্দান্তভাবে ঠেকান। দ্বিতীয়ার্ধে বদলি ভিক্টর জিওকেরেস আর্সেনালের হয়ে পোস্টে শট মারেন।

২০২০ সালের পর এই প্রথম আর্সেনাল এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠল। সেই বছরই মিকেল আর্তেতার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমে তারা এই প্রতিযোগিতায় সর্বশেষ শিরোপা জিতেছিল।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।