ওসাসুনাকে হারিয়ে শিরোপা জিততে বার্সার চাই মাত্র ২ পয়েন্ট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৩ মে ২০২৬

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে টানা দ্বিতীয়বার লা লিগা শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে কাতালানরা। ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষে থাকা বার্সেলোনা। এই মুহূর্তে শিরোপা জিততে বার্সার চাই আর মাত্র ২ পয়েন্ট।

আজ রোববার এস্পানিওলের বিপক্ষে জিততে না পারলে হান্সি ফ্লিকের শিষ্যদের শিরোপা নিশ্চিত হয়ে যাবে তখনই। আর যদি রিয়াল জিতে, তাহলে আগামী ১০ মে নিজেদের মাঠে এল ক্লাসিকোতে লস ব্লাঙ্কোসদের হারানো বা ড্র করলেই শিরোপা নিশ্চিত করবে বার্সা।

ওসাসুনার মাঠে ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে বদলি খেলোয়াড় মার্কাস রাশফোর্ড দারুণ একটি ক্রস তুলে দেন, যা হেড করে জালে জড়ান রবার্ট লেভানদোভস্কি ম্যাচের ৮১ মিনিটে। ম্যাচে এগিয়ে যায় বার্সা।

মিনিট পাঁচেক পর ফেরান তোরেস গোল করেন ফেরমিন লোপেজের দারুণ এক পাস থেকে।

তবে দ্রুতই ব্যবধান কমায় ওসাসুনা আবেল ব্রেটোনসের ক্রস থেকে ৮৮ মিনিটে রাউল গার্সিয়া গোল করলে।

শেষ পর্যন্ত লিড ধরে রেখে লিগে টানা ১০ম জয় তুলে নেয় বার্সেলোনা।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।