অভিষেক ম্যাচে প্রথম বল করতে গিয়েই বিপত্তি (ভিডিও)
নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখতে কত কিছুই না করেন খেলোয়াড়রা। কিন্তু সেটা যদি হয় ভয়ঙ্কর কিংবা জীবনের জন্য হুমকি। প্রায় এমন ঘটনাই ঘটতে গিয়েছিল জ্যাক রিডের ক্ষেত্রে। তাও আবার প্রথম ম্যাচে প্রথম বলেই।
অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া টুর্নামেন্ট অভিষেক ম্যাচে প্রথম বলটি করতে গিয়ে জ্যাক রিড পায়ে পায়ে জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে যান। তবে কোনো কিছু বুঝে উঠার আগেই তিনি ঝটপট করে উঠে যান।
পাশ থেকে দৌড়ে এসে এক সতীর্থ তার পিট চাপড়িয়ে অভিবাদন জানান। হাসি মুখে নিজের বোলিং প্রান্তে ফিরে যান ২৪ বছরের এই বোলার। তবে ঘটনাটি যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। অবাক হয়েছে মাঠে থাকা সবাই।