মোহামেডানের নির্বাচনে মনোনয়নপত্র তুললেন আরও চারজন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনে বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র তোলার তৃতীয় দিন। বুধবার দ্বিতীয় দিনে একটি সভাপতি ও ১৫টি পরিচালক পদে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। বৃহস্পতিবার আরও চারজন পরিচালক পদে মনোনয়নপত্র তুলেছেন।

আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র তোলা চারজনের মধ্যে বর্তমান পরিচালক আছেন দুজন। তারা হলেন মো. মঞ্জুর আলম, কবির আহমেদ ভূঁইয়া, সাবেক ফুটবলার ছাইদ হাছান কানন ও এনায়েত হোসেন সিরাজ।

এ নিয়ে সভাপতি পদে একটি এবং পরিচালক পদে ১৯টি মনোয়নপত্র বিক্রি হলো। আগামীকাল শুক্রবার মনোয়নপত্র বিতরণের শেষ দিন। ৯ মার্চ ঢাকা ক্লাবে হবে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন।

ক্লাবটির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালে। দুই বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও একটি মামলার কারণে নির্ধারিত সময়ের তিন বছর পর হতে যাচ্ছে ক্লাবটির নির্বাচন।

আরআই/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।