নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
এবারের ফিফা ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮ দল। সেই আসরে খেলবে নিউজিল্যান্ডও। ১৬ বছরের বিরতি ভেঙে বিশ্বকাপে ফিরেছে দেশটির জাতীয় ফুটবল দল। সেই আসরকে সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে তারা।
১৯৮২ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর ২০১০ সালে সবশেষ খেলেছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে।
গতকাল বৃহস্পতিবার নিউজিল্যান্ড কোচ ড্যারেন ব্যাজলি বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভূক্ত করেছেন অভিজ্ঞ ডিফেন্ডার টমি স্মিথ এবং নতুন মিডফিল্ডার ল্যাচলান বেইলিসকে। ২০১০ বিশ্বকাপেও খেলেছিলেন সেন্টারব্যাক স্মিথ। তবে ২০২৪ সালের পর থেকে অল হোয়াইটসের হয়ে খেলেননি।
চোট নিয়ে রেক্সহ্যামের হয়ে মৌসুম কাটানো ফুলব্যাক লিবার্তো ক্যাকেসিকেও সুযোগ পেয়েছেন বিশ্বকাপের মূল দলে। সঙ্গে আছেন অকল্যান্ড এফসির ফ্র্যান্সিস ডি ভ্রাইস। চোটের সমস্যায় আছেন তিনিও। পাঁচ সপ্তাহ ধরে কাফ ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-তে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ মিশর, ইরান ও বেলজিয়াম। আগামী ১৬ জুন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।
নিউজিল্যান্ডের ২৪ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ম্যাক্স ক্রোকোম্বি, অ্যালেক্স পাউলসেন, মাইকেল ওন্ড।
ডিফেন্ডার: ক্যালান ইলিয়ট, টিম পেইন, টাইলর বিন্ডন, মাইকেল বোক্সল, নান্ড্রো পিজ্যানকার, টমি স্মিথ, ফিন সুরম্যান, লিবার্তো ক্যাকেসি, ফ্র্যান্সিস ডি ভ্রাইস।
মিডফিল্ডার: ল্যাচলান বেইলিস, জো বেল, ম্যাচ জার্বেট, ইলি জাস্ট, বেন ওল্ড, অ্যালেক্স রাফার, সারপিট সিং, মার্কো স্ট্যামেনিচ, রায়ান থমাস।
ফরোয়ার্ড: কস্তা বাবারাউসেস, ক্যালাম ম্যাককোওয়াট, জেসি র্যান্ডল, বেন ওয়েন, ক্রিস উড।
আইএন