এগিয়ে বাংলাদেশ


প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

বঙ্গবন্ধু গোল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে ১ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। শুক্রবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় এখন পর্যন্ত নাসির চৌধুরীর দেওয়া একমাত্র গোলে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
 
খেলার প্রথমার্ধের ৪০ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন নাসির চৌধুরী। এর আগে বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় মালয়েশিয়া।

জানা গেছে, শুরু থেকেই আক্রমনাত্বক খেলা খেলে মামুনুলরা। আর তাদের উৎসাহ দিতে গ্যালারীর কানায় পূর্ণ ছিল দর্শক। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও একটিকে কাজে লাগাতে পারে স্বাগতিকরা। তবে ফিফা র্যাংকিংয়ে এগিয়ে থাকা থাইল্যান্ড সেই অর্থে গোলের কোন সুযোগ তৈরি করতে পারেনি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।