ফাইনালে বাংলাদেশ
বঙ্গবন্ধু গোল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় একমাত্র জয় সূচক গোল করেন নাসির চৌধুরী। তবে ম্যান অব দ্যা ম্যাচ হন জাহিদ।
জানা গেছে, খেলার প্রথমার্ধের ৪০ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন নাসির চৌধুরী। এর আগে বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় মালয়েশিয়া।
জানা গেছে, শুরু থেকেই আক্রমনাত্বক খেলা খেলে মামুনুলরা। আর তাদের উৎসাহ দিতে গ্যালারীর কানায় পূর্ণ ছিল দর্শক। শেষ পর্যন্ত বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও একটিকে কাজে লাগাতে পারে স্বাগতিকরা। তবে ফিফা র্যাংকিংয়ে এগিয়ে থাকা থাইল্যান্ড প্রথমার্ধে সেই অর্থে গোলের কোন সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ভাল খেলেও কোন গোলের দেকা পায় নি থাই খেলোয়াড়রা।
এএইচ/পিআর