ফুটবল দলকে মুশফিকদের অভিনন্দন


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ ফুটবল দলের জয়ে আনন্দিত মুশফিকরা। কেননা থাইল্যান্ডের বিরুদ্ধে এই জয় এসেছে ২৬ বছর পর। আর তাই সুদূর অস্ট্রেলিয়ায় বসেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা।

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচটি শেষ হওয়ার পর পরই বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ও সাবেক ওয়ানডে অধিনায়ক মুশফিক তার ফেসবুক ফ্যানপেজে লিখেছেন, বঙ্গবন্ধু গোল্ডকাপে থাইল্যান্ডকে ১-০ ব্যবধানে পরাজিত করে ফাইনালে নাম লেখানোয় বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।