বাবা হলেন ধোনি
টেস্টে অবসরের পরেই আবার নতুন ইনিংসের সূচনা। ক্যাপ্টেন এখন বাবার ভূমিকায়। দীর্ঘ জল্পনার পর অবশেষে সেই মহেন্দ্রক্ষণ সামনে এলো। বাবা হলেন মহেন্দ্র সিংহ ধোনি।
শুক্রবার দিল্লির গুরগাওতে একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে ধোনি আর সাক্ষীর কন্যা সন্তান।
গণমাধ্যমে জল্পনা চলছিল আনেক দিন ধরেই। একসময় টুইট অ্যাকাউন্টে টুইট করে জল্পনাতে পানি ঢালেন ধোনি পত্নি সাক্ষী। তবে এবার আর জল্পনা নয়। শুক্রবার বিকেল ৪টায় কন্যা সন্তানের জন্ম দিলেন সাক্ষী।
প্রসবের সময় দেওয়া হয়েছিল মার্চ মাস। কিন্তু বাবার মতই ঝড়ো ব্যাটিং এর মতই নির্ধারিত সময়ের এক মাস আগেই পৃথিবীর আলো দেখলেন ধোনি তনয়া। ধোনির পরিবারে স্বভাবতই খুশির আমেজ।
এএ