সিপিএলে সাকিবের ঠিকানা সেন্ট লুসিয়া


প্রকাশিত: ০২:৫২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের নতুন ঠিকানা সেন্ট লুসিয়া। এর আগে বার্বাডোজ ট্রাইডেন্টসে খেললেও এবারের আসরের সেন্ট লুসিয়ার হয়ে খেলবেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে ৫০ হাজার ডলারে তাকে কিনে নিয়েছে দলটি।

২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেন সাকিব। পরের আসরে নিষেধাজ্ঞার কারণে অংশগ্রহণ করতে পারেননি তিনি। তবে এবার আর না খেলে বসে থাকতে হলো না সাকিবকে। গত বছরের শেষ দিকে সাকিব আল হাসানের বাইরের লিগে খেলার নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে এখন আর সাকিবের খেলার কোনো রকম বাধা নেই। এ দিকে সম্প্রতি আইসিসির আনুষ্ঠানিক অলরাউন্ডার রাঙ্কিংয়ের তিন বিভাগেই শীর্ষে উঠে গেছেন সাকিব। তার আগে আর কোনো অলরাউন্ডার এই কীর্তি গড়তে পারেননি। ফলে স্বাভাবিকভাবেই বিশ্বের যে কোনো ক্রিকেট লিগে সাকিবের চাহিদা তুঙ্গে। উল্লেখ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ছাড়াও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও বিগব্যাশেও খেলেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।