বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে রোনালদো
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার রোনালদোর জীবনী,উত্থান ও সমাজের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে একটি কোর্স চালু করতে যাচ্ছে কানাডার ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়া। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর লুইস এলএম আগুইয়ার কর্তৃপক্ষকে রোনালদোকে নিয়ে একটি কোর্স চালু করার সুপারিশ করেন।
রোনালদোর জীবনী বিশ্ববিদ্যালয়ের কোর্সে অন্তর্ভুক্ত হওয়া প্রসঙ্গে হতে তিনি বলেন, রোনালদোকে নিয়মিত পাপারাজ্জিরা অনুসরণ করে। তার চুলের স্টাইল নিয়ে সমালোচনা হয়। শারীরিক সক্ষমতা দারুণ। উদযাপনে রয়েছে আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ। জীবনকে সে অনেক ভালবাসে ও উপভোগ করে।
সমাজবিজ্ঞানের দৃষ্টিতে তার উত্থান,চুলের স্টাইল,নারীদের প্রতি আকর্ষণ আবার তার প্রতি নারীদের আসক্তি নিয়ে আলোচনা হতে পারে। পৃথিবীর কোটি মানুষ তাকে অনুসরণ করে। পর্তুগালের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে ইংল্যান্ড ও স্পেনের সম্পূর্ণ ভিন্ন পরিবেশে মানিয়ে নেয়ার যোগ্যতা ও বিশ্বসেরা খেলোয়াড়ে পরিণত হওয়া নিয়ে রোনালদোর জীবনীকে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে আলোচনা করা যেতে পারে।
তিনি আরও বলেন,কোর্সে না থাকলেও আমি রোনালদোর এসব বিষয় নিয়ে ক্লাসে ছাত্রদের সঙ্গে আলোচনা করেছি। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে বোঝানোর চেষ্টা করেছি। ছাত্ররা বিষয়টি খুবই গুরুত্বসহ নিয়েছে।
এমআর/এমএস