সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের নারীদের করতে হবে ১৫৫ রান  

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ৩০ এপ্রিল ২০২৬

 

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৫ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা নারী দল। সমতা ফেরাতে তাই বাংলাদেশের সামনে লক্ষ্য ১৫৫ রান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

২২ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেট বাংলাদেশ তুলে নিয়ে শুরুটা ভালোই করে। ১০০ এর আগে ৯৩ রানে হারায় সফরকারীরা ৩ উইকেট। তবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়েছে লঙ্কান নারীরা।

লঙ্কানদের হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ৪২ রান করেন। সর্বোচ্চ ৪৯ করেন হর্ষিতা সামারাবিক্রমা। ২৭ ও ২২ রান এসেছে ইমেশা দুলানি ও নিলাকশিকা সিলভার ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে সমান একটি করে উইকেট পেয়েছেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মনি।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।