অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলেন সোহাগ গাজী
আইসিসি`র বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার সোহাগ গাজী। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে আর কোন বাঁধা রইলো না এই টাইগার স্পিনারের।
গত ২৬ জানুয়ারি দ্বিতীয় দফা চেন্নাইয়ে বোলিং ল্যাবে পরীক্ষা দেয়ার পর তার বোলিং অ্যাকশনে সন্তুষ্টি প্রকাশ করে আইসিসি। এছাড়াও পাকিস্তানের অফ স্পিনার সাঈদ আজমলেও বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সোহাগের বোলিং অ্যাকশন সন্দেহজনক ভাবে পর্যবেক্ষণ করে ম্যাচ অফিসিয়ালরা। পরে নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। সেখানে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে সোহাগ গাজীকে।
এমআর/আরআইপি