জয় পেল শিরোপা প্রত্যাশী চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো শিরোপা প্রত্যাশী চেলস।
শনিবার বার্মিংহামের ভিলা পার্কে ম্যাচের ৮ মিনিটে এডেন হ্যাজার্ড গোল করে চেলসিকে লিড এনে দেয়। বাকি সময় আর কোন দল গোল করতে না পারলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা ।
বিরতির পরে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে অ্যাস্টন ভিলা। খেলার ৪৮ মিনিটে জোরেস ওকোরে গোল করে দলকে সমতায় ফেরান। তবে এরপর গোলের জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে চেলসি। ম্যাচের ৬৬ মিনিটে ইভানোভিচ গোল করলে আবার এগিয়ে যায় ব্লুজরা।
ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোল না পেলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
আর এ জয়ের ফলে ২৪ ম্যাচে সর্বোচ্চ ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল চেলসি। সমান ম্যাচে ৪৯ ও ৪৫ পয়েন্ট নিয়ে দুই ও তিনে যথাক্রমে ম্যানচেস্টার সিটি এবং সাউদাম্পটন।
এমআর/আরআইপি