ইনডোর করপোরেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনোয়ারা গ্রুপ


প্রকাশিত: ০৫:৩২ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

অলিম্পিক মিল্ক প্লাস ইনডোর করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আনোয়ারা গ্রুপ। শনিবার ফাইনালে নিট কনসার্নকে ৭১ রানে হারায় আনোয়ারা গ্রুপ।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করে আনোয়ারা গ্রুপ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন সুমন খান। তাপস সাহা করেন ৪৪ রান। নিট কনসার্নের হয়ে ২৪ রানে ২ উইকেট নেন ফয়সাল মোহাম্মদ।

১৭৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আনোয়ারা গ্রুপের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৭ রানে থেমে যায় নিট কনসার্নের ইনিংস। নিট কনসার্নের হয়ে আশিকুর করেন ৫১ রান।
ম্যাচ সেরা নির্বাচিত হন আনোয়ারার ওপেনার সুমন। টুর্নামেন্ট সেরা নির্বাচিতন হন আনোয়ারার অধিনায়ক সোহেল রানা।

এমআর/আরআইপি





পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।