স্বস্তির মাঝেও দুঃখে সোহাগ গাজী


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তির পরও খুব খুশি জাতীয় দলের স্পিনার সোহাগ গাজী। কিন্তু এই খুশির মাঝেও রয়েছে দুঃখ। আর এই দুঃখ অস্ট্রেলিয়া বিশ্বকাপ দলে খেলতে না পারার।

নিজের এই দুঃখ নিয়ে সোহাগ বলেন, প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপ দলে খেলার। আমিও সেই স্বপ্ন দেখছিলাম। কিন্তু তা আর হলো না। বোলিং অ্যাকশনের সন্দেহ থেকে মুক্তি পেয়ে আনন্দ লাগছে। কিন্তু সঙ্গে খুব দুঃখও লাগছে যে বিশ্বকাপ খেলা হলো না। যদি এমনটা না হতো তাহলে আমি হয়তো বিশ্বকাপের দলেই থাকতাম।

২০১৪ সালে ৮ই অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিলেন সোহাগ গাজী। কিন্তু সেই ম্যাচ খেলার পরই তার বোলিং অ্যাকশন সন্দেহের তালিকায় আসে। আইসিসি তাকে আন্তর্জাতিক সব রকমের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। এরপর ২৪শে জানুয়ারি ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের জন্য পুনরায় পরীক্ষা দিয়ে আসেন। গতকাল আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা করে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।