বিশ্বকাপ শেষ হাফিজের
বিশ্বকাপের বাকি আছে আর মাত্র ৪ দিন। এর মধ্যে পাকিস্তান দলে যোগ দিয়েছে চোটগ্রস্ত খেলোয়াড়দের মিছিল। ক্রিকেটারদের সবচেয়ে বড় শত্রু ইনজুরি এবার বিশ্বকাপ থেকে ছিটকে দিলেন মোহাম্মদ হাফিজকে।
গত ৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় গোড়ালিতে চোট পান হাফিজ। এই চোটই কাল হয়ে দাঁড়াল ৩৪ বয়সী অলরাউন্ডারের জন্য।
এর আগে হাঁটুর ইনজুরির কারণে পেসার উমর গুল বিশ্বকাপের দলে সুযোগ পাননি। ১৫ জনের চূড়ান্ত দলে থাকলেও পায়ের পেশির চোট আরেক পেসার জুনায়েদ খানকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যেতে দেয়নি। এবার হাফিজেরও একই পরিণতি হলো। হাফিজের জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার নাসির জামশেদ।
এমআর/আরআইপি