জরিমানার কবলে প্রোটিয়ারা


প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

স্লো ওভার রেটের কারণে প্রোটিয়া দলের সব সদস্যকে জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ম্যাচ ফি’র বিশ শতাংশ আর বাকি সদস্যদের ম্যাচ ফি’র ১০ শতাংশ করে জরিমানা করা হয়।

প্রোটিয়ারা রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতের কাছে ১৩০ রানে পরাজিত হয়। ওই ম্যাচেই বোলিংয়ে নির্ধারিত সময়ের বেশি ব্যয় করে দক্ষিণ আফ্রিকা। জরিমানার সাথে সাথে সতর্ক করে দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা অধিনায়ককেও। এই টুর্নামেন্টে আবার জরিমানা গুনলে ডি ভিলিয়ার্সকে এক ম্যাচের জন্য বহিস্কার করা হবে বলে জানিয়ে আইসিসি কর্তৃপক্ষ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।