বাংলাদেশে আসছে না মিসবাহ বাহিনী


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১০ মার্চ ২০১৫

চলতি বিশ্বকাপ শেষে আগামী এপ্রিলে বাংলাদেশ সফর করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। তবে সেই সফরটি বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই বাংলাদেশে আসছে না মিসবাহ বাহিনী।  

বিসিবির এক সূত্র জানায়, দু’দেশের কুটনৈতিক সম্পর্কের অবনতির কারণে পিসিবির পক্ষ থেকে বিসিবিকে সফরে না আসার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে রোববার ভারতের জি নিউজ পিসিবি চেয়ারম্যানের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে। সেখানে পিসিবি চেয়ারম্যান বলেছিলেন, সমঝোতা না হলে পাকিস্তান এই সফর বাতিলও ঘোষণা করতে পারে।

তবে, এ বিষয়ে আরও আলাপ-আলোচনার সুযোগ ছিল। কিন্তু, কুটনৈতিক সম্পর্ক অবনতি হওয়ার প্রভাবে শেষ পর্যন্ত আর মাঠে গড়ালো না দু’দেশের মধ্যকার অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক সিরিজটি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।