চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন লোটাস কামাল
চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি তুলে দিতে মেলবোর্নে যাচ্ছেন আইসিসি সভাপতি এবং পরিকল্পনামন্ত্রী আহম মুস্তাফা কামাল, লোটাস কামাল নামেই যিনি বেশি পরিচিত।
মঙ্গলবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার এই সভাপতি। দেশে ফিরবেন বিশ্বকাপের পর।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ মার্চ মেলবোর্নে ট্রফি চ্যাম্পিয়নদের হাতে তুলে দেবেন তিনি। বিশ্ব মঞ্চে যা বাংলাদেশের জন্য বিরাট গৌরবের বিষয় । অতীতে আইসিসি সভাপতিরাই বিশ্ব চ্যাম্পিয়নদের শ্রেষ্ঠত্বের মুকুট তুলে দিয়েছেন। মেলবোর্নে এবার সেটি করার কথা লোটাস কামালেরই।
মঙ্গলবার রাতে ওড়ার আগে দেশবাসীসহ সবার কাছে তিনি দোয়া চান। বাংলাদেশের ক্রিকেট দলের জন্যও শুভকামনা জানান তিনি।
প্রথম বাংলাদেশি হিসেবে ২০১২ সালে আইসিসির সভাপতি হন লোটাস কামাল।
এসআরজে