টাইগারদের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১২:১৪ পিএম, ১১ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটে টাইগাররা যেন সেমিফাইনালে উঠতে পারে সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এ দোয়া চান।

প্রধানমন্ত্রী বলেন, ইংল্যান্ডকে হারিয়ে জয়লাভ করায় আমি জাতীয় সংসদের সকল সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। এই প্রথম পরপর ৩ ম্যাচে জয়ী হয়ে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আমাদের রয়েল বেঙ্গল টাইগাররা সেমি ফাইনালে উঠতে পারে।

উল্লেখ্য, গত সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথম বারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে শেষ খেলায় শুক্রবার স্বাগতিক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে তারা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।