পাকিস্তান সিরিজে অনিশ্চিত এনামুল বিজয়
ইনজুরির কারণে আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না এনামুল বিজয়। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট নিয়ে সরে দাঁড়াতে হয় বিশ্বকাপ থেকে। অস্ট্রেলিয়ায় সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়।
এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। হাতে খুব একটা সময় নেই। আসন্ন এ সিরিজের আগে দলের সেরা ক্রিকেটারদের স্কোয়াডে চাইবেন কোচ-অধিনায়ক। কিন্তু এ সিরিজে নিশ্চিত নয় বিজয়ের অন্তর্ভুক্তি।
তবে পুরোটাই তার সুস্থতার ওপর নির্ভর করছে জানিয়ে গতকাল দেবাশীষ বলেন, ‘বিজয়কে আমি এখনো দেখিনি। তবে যে ধরনের চোট সে পেয়েছে, এটা থেকে পুরোপুরি সেরে উঠতে লম্বা সময়ের প্রয়োজন হয়। এটা অনেকখানি নির্ভর করবে তার ওপর। সে যত দ্রুত নিজেকে ফিট করে তুলতে পারবে, তত দ্রুতই ক্রিকেটে ফিরে আসতে পারবে। তবে আমার মনে হয়, পাকিস্তান সিরিজের শুরুতে তাকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে।
এমআর/আরআইপি