তিরন্দাজিতে ভারতের জাতীয় রেকর্ড গড়লো দুবছরের শিবানী
নিজের অধরা স্বপ্নপূরণ করতে ছোট মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে থাকেন শিবানীর বাবা। মাত্র দুবছর বয়সেই জাতীয় রেকর্ড গড়ে সেই স্বপ্নে নতুন মাত্রা যোগ করলো শিবানী।
ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস-এর তথ্য অনুযায়ী, ডলি শিবানী চেরুকুরি এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ ভারতীয়, যে পাঁচ এবং সাত মিটার দূরত্বে তিরন্দাজিতে ২০০ পয়েন্ট স্কোর করেছে। অন্ধ্রপ্রদেশে আয়োজিত একটি প্রতিযোগিতায় তৃতীয় জন্মদিনের নয় দিন আগে পাঁচ এবং সাত মিটার দূরত্বে তিরন্দাজিতে ২০০ পয়েন্ট স্কোর করেছে শিবানী।
এ সম্পর্কে শিবানীর বাবা বলেন, তাঁদের মেয়ের তিরন্দাজিতে আগ্রহ রয়েছে, তখন থেকেই তাঁরা তাকে প্রশিক্ষণ শিবিরে নিয়ে যান। তার বাবা বলেছেন, মেয়ের ব্যবহারের সুবিধার কথা ভেবে কার্বনের তীর প্রস্তুত করিয়েছিলেন তিনি। সূত্র: এবিপি আনন্দ
এমআর/আরআই