আবারো পরীক্ষা দিতে হবে নারিনকে


প্রকাশিত: ০২:৪৩ এএম, ০৪ এপ্রিল ২০১৫

ক্যারিবীয় স্পিনারকে আইসিসি খেলার ছাড়পত্র দিলেও,তাকে আবারো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন বিসিসিআই ও সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া।

সুনীল নারিনকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের সমস্যা অব্যাহত রয়েছে। এ সম্পর্কে বিসিসিআই বলেন,আমি কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি নারিনের ব্যাপারে। ওদের জানিয়েছে যে,নারিনকে আরও এক বা দুবার বোলিং অ্যাকশন পরীক্ষায় বসতে হবে। ২০১৪ চ্যাম্পিয়ন্স লীগ টি ২০ খেলা চলাকালীনই সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নারিনকে নিষিদ্ধ করে আইপিএল কর্তৃপক্ষ। যে কারণে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালেও খেলা হয়নি তার। এমনকি নারিন বিশ্বকাপেও খেলননি।

নারিনকে পেতে মরিয়া কেকেআর অধিনায়ক গম্ভীর। ৮ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের অষ্টম আসরের  প্রথম ম্যাচ খেলবেন গম্ভীররা। নারিনকে যত দ্রুত সম্ভব চেন্নাইতে আনানোর চেষ্টা করছে কেকেআর।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।