মিয়ামি ওপেনের ফাইনালে জোকোভিচ-মারে


প্রকাশিত: ০৫:২৫ এএম, ০৪ এপ্রিল ২০১৫

আমেরিকার জন ইসনারকে হারিয়ে মিয়ামি টেনিস ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্ব রাঙ্কিংয়ের নাম্বার ওয়ান নোভাক জকোভিচ। প্রতিযোগিতার ফাইনালে রোববার জোকোভিচ মুখোমুখি হবেন অ্যান্ডি মারের।

জোকোভিচের সঙ্গে সেমিফাইনালের প্রথম সেটে কিছুটা কিছুটা প্রতিরোধ করলেও শেষ পর্যন্ত পেরে উঠেননি ২৭ বছর বয়সী ইসনার। আমেরিকান এই তারকাকে ৭-৬, ৬-২  গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন টুর্নামেন্টের ৪ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ।

আরেক সেমিফাইনালে প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়ন মারে ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করেছেন টমাস বার্ডিচকে। কিছুদিন আগে ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ-মারে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।