ভারত যাচ্ছেন পাপন!
পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারত ক্রিকেট দলের। কিন্তু ভারত-বাংলাদেশ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে বিতর্ক নতুন করে শংকায় ফেলেছে এ সফরকে।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আশাবাদী ভারত সফরের সূচিতে এর কোনো প্রভাব পড়বে না। এমনকি শিগগিরই ভারত সফরে যাবার কথাও জানিয়েছেন তিনি। গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন,কামাল ভাইয়ের পদত্যাগের বিষয়টি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তবে আমি আশা করছি এতে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে কোন কোনো প্রভাব পড়বে না।
তিনি আরও বলেন, বিসিসিআইয়ের বর্তমান সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে আমরা এর আগেও একসঙ্গে কাজ করেছি। আর তাই কিছুদিনের মধ্যে আমি ভারতে যেতেও পারি।’
আগামী ৮ এপ্রিল অষ্টম আইপিএলের পর্দা উঠছে। আর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে নাজমুল হাসানের ভারত যাবার কথা রয়েছে। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন,সামনেই আইপিএলের উদ্বোধন রয়েছে,তখন আমার ভারত সফরের কথা রয়েছে। সেখানে এ নিয়ে নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট কর্মকর্তার সঙ্গে আরো কথা হবে।
এমআর/এমএস